ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাজীপুর ডুয়েটের ভিসিসহ ৪ জনের পদত্যাগ ৪ দফা দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ২:৩৯

গাজীপুর মহানগরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড.মোঃ হাবিবুর রহমানসহ ৪ জন পদত্যাগ করেছেন।ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রেজিস্ট্রার হিমাংসু ভৌমিক, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম, যান্ত্রিক বিভাগের পরিচালক ড.মোঃ মোস্তাফিজুর রহমান।ইতোমধ্যে শিক্ষার্থীদের ৪ দফা দাবি আদায়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

পদত্যাগী বাকিরা হলেন রেজিস্ট্রার ড.হিমাংশু ভৌমিক, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম,যান্ত্রিক বিভাগের পরিচালক ড.মোঃ মোস্তাফিজুর রহমান। প্রো-ভিসি এ রিপোর্ট লেখা পর্যন্ত পদত্যাগ করেননি। পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন ডুয়েটের সদ্য পদত্যাগ করা রেজিস্ট্রার ড.হিমাংশু ভৌমিক। হিমাংশু ভোমিক জানান ছাত্রদের অন্যান্য দাবিগুলো প্রশাসনিক সিদ্ধান্ত। সেটা এই মূহুর্তে সম্ভব নয়।ছাত্রদের অনেক দাবির সাথে আমরা একমত। 

শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে (১) ভিসি,প্রো-ভিসি, রেজিস্ট্রার ও ছাত্র কল্যান পরিচালকের পদত্যাগ,(২) যান্ত্রিক বিভাগের পরিচালক ড. মোস্তাফিজুর রহমানের অপসারণ, (৩) ইস্কন, হিজবুত তাহরীসহ সকল ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা,(৪) সর্বশেষ সিণ্ডিকেটের মাধ্যমে নিয়োগ প্রাপ্তদের চাকরি থেকে অপসারণ। 

সোমবার সকাল থেকে ৪ দফা  দাবি আদায়ে ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ও রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।এবিষয়ে ডুয়েট সাংবাদিক সমিতির সদস্য আসিফ ইকবাল জানান আমরা ভিসির পদত্যাগ পত্র হাতে পেয়েছি বাকি প্রো-ভিসি রেজিস্ট্রার,ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক পদত্যাগের কথা মৌখিকভাবে জানিয়েছেন এখনো লিখিত পদত্যাগ পত্র হাতে পাইনি। আমাদের ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবো না।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত