জলছবি
জলছবিমীর জেসমিন ওয়াহেদভাদ্রের রোদের কড়া গন্ধ,শ্রাবণের ভিজে যাওয়া প্রকৃতির ভিজে শুকানোর গন্ধরামাতাল করে দুপুরের উদাস ক্ষণ।শহরের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে আগের মতন,বহতা জীবন বইছে জীবনের প্রয়োজনে।রিকশার টুংটাং দোকানির বেচাকিনি চলছে সেই স্বাভাবিক দিনগুলির মতন।রোদের ভালবাসায় পাখিরা উড়ছে পালকের ওম ছড়িয়ে বাতাসের ভালবাসায়।সুন্দর একটা দিন হাঁটছে সুখ-দুঃখের গল্পের কথা লিখে মহাকালের গর্ভে ঘুমাবে বলে।আকাশের নীলের উপর মেঘেদের উৎপাতে আকাশের আরশি জুড়ে শরৎ-এর অবয়ব স্পষ্ট হয়ে উঠেছে ক্রমান্বয়ে।ইচ্ছেরা ঘুড়ির মতো ঘুরছে নীল আকাশের বুক জুড়ে,কিন্তু সময়ের কাছে হার মেনে ইচ্ছেরা বাস্তবতার করাঘাতেগোত্তা খেয়ে পড়ে আছে আমার পায়ের কাছে।ছেলেবেলার সেই ফড়িং ধরা গাছে উঠা ঘুড়ি ওড়ানো সব দেখি ঘুরছে নীল আকাশের আরশিতে মেঘেদের কথোপকথনে।আর আমি ভারী চশমার আড়ালে দেখছি সেই ছেলেবেলার রঙিন বর্ণিল দিনগুলির জলছবি।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied