ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১২-৮-২০২৪ বিকাল ৫:২২

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কার্যক্রম নিষিদ্ধ করে রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানানো হয়। শিক্ষার্থীরাও আজ চার দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁদের একটি দাবি ছিল কুয়েট ক্যাম্পাস সব ধরনের রাজনীতিমুক্ত করা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২৩’-এর ধারা ৪৪(৫) অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কর্মকাণ্ড পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কর্মকাণ্ড পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আবাসিক হল খুলে দিয়ে একাডেমিক কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপাচার্য বা ওই দায়িত্ব পালনকারী শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সিন্ডিকেট সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নিহত ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু বিচার দাবি করা হয়।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত