ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ফেনীতে ১৬টি সিএনজিসহ টিনশেড ঘরে আগুন দিয়েছে যুবলীগকর্মী জুয়েল


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১২-৮-২০২৪ রাত ১০:২২
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পুর্ব গোবিন্দপুরে ১৬টি সিএনজিসহ একটি টিনশেড ঘরে আগুন দিয়ে পালিয়েছে যুবলীগকর্মী জুয়েল হাজারী। গত বুধবার রাত ১১ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করলে রক্ষা পায় ১৬টি সিএনজিসহ টিনশেডের ঘরটি।
জানাযায়, গত বুধবার রাত ১১টার দিকে পেট্রল দিয়ে  আবুল কাসেম সওদাগরের সিএনজি রাখার টিনশেড ঘরের পুর্ব পাশ দিয়ে আগুন দেয়। এসময় ঘটনাস্থলে একটি মোটর সাইকেল পাওয়া যায়, ধারনা করা হয় মোটর সাইকেল থেকে পেট্রল নিয়ে আগুন ধরিয়ে  দেয়। পরে আশপাশের লোকজন দেখতে পেলে জুয়েল পালিয়ে যায়। বর্তমানে জুয়েল পলাতক রয়েছে বলে জানায় স্থানীয়রা। উক্ত অগ্নিসংযোগের ঘটনায় জুয়েলসহ নেপথ্যে থাকা দুষ্কৃতকারীদের বিচার দাবী করেন।এ বিষয়ে কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন জানান,যুবলীগ ও ছাত্রলীগের
সন্ত্রাসিরা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটিয়ে বিএনপির উপর দায় চাপাতে চায়। অবিলম্বে এসব দুষ্কৃতকারীদের পুলিশে সোপর্দ করা হবে।
জুয়েল হাজারী পুর্ব গোবিন্দপুরের গফুর হাজারীর ছেলে,সে কালিদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য । তার বিরুদ্ধে এলাকার চুরি-ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানায়।

এমএসএম / এমএসএম

অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার

সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ