সিংগাইরে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে যুবক খুন
মানিকগঞ্জের সিংগাইরে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (১২ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার চর কানাইনগর এলাকায় এঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার শায়েস্তা ইউনিয়নের নিলটেক গ্রামের আইয়ুব খানের ছেলে এবং পেশায় সিএনজি চালক।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকব্যবসা নিয়ে সাদ্দাম হোসেনের সঙ্গে চর কানাইনহর গ্রামের আওলাদ হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিরাজ হোসেনের বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার বিকেলে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সালিসি বৈঠকে বিষয়টি মিমাংসা হয়। এদিন রাত ১২ টার দিকে সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে চর কানাইনগর এলাকায় ডেকে নেন মিরাজ হোসেন ও তার লোকজন। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মাদকব্যবসা নিয়ে বিরোধের জেরে সাদ্দাম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর