ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সাভার ট্যানারি ফাঁড়িতে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা শিক্ষার্থীদের


জাহিদুল ইসলাম অনিক, সাভার photo জাহিদুল ইসলাম অনিক, সাভার
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ১২:৫৮

সাভার মডেল থানাধীন চামড়া শিল্প নগরীর ট্যানারী ফাঁড়িতে কাজে ফেরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থীরা। ট্যানারী ফাঁড়ির অফিসার ইনচার্জ রাসেল মোল্লা সহ অন্য পুলিশ সদস্যদের হাতে গোলাপ ও রজনীগন্ধা দিয়ে রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালন শুরু করার অনুরোধ জানান।এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থী মো শাকিল বলেন, ‘রাষ্ট্রের প্রয়োজনে পুলিশ আবারও থানায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবেন, আমরা এই অনুরোধ করতে এসেছি। যাঁরা থানায় ফিরেছেন, তাঁদের হাতে একটি করে গোলাপ তুলে দেওয়া হয়েছে।’
সাভার মডেল থানাধীন চামড়া শিল্প নগরীর ট্যানারী ফাঁড়ির অফিসার ইনচার্জ রাসেল মোল্লা বলেন, ‘উৎসাহ জোগাতে শিক্ষার্থীরা আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য তাঁদের ধন্যবাদ জানাই। তাঁরা সড়কে পরিষ্কার–পরিচ্ছন্নতা ও রোদ-বৃষ্টির মধ্যে কষ্ট করে ট্রাফিকের কাজ করছেন। তাঁদের পড়ার টেবিলে ফিরিয়ে আমরাও সবাই কর্মস্থলে ফিরতে চাই। তাই আংশিক হলেও আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব পুলিশ সদস্য দ্রুত জনকল্যাণে নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করবেন।’

এসময় হেমায়েতপুর সমন্বয়ক শিক্ষার্থী মোঃ শাকিল, মোতাহার হোসেন আশিক, রাফজান জানি রাফি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে দ্রুত জেলার আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সহযোগিতা করার অনুরোধ করেন।

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা