শাহজাদপুরে কোকোর ৫৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
শাহজাদপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর আয়োজনে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, হাবিবুল্লাহনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান মিন্টু, সাধারন সম্পাদক আলহাজ্ব মনির আহমেদ, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সরদার মানিক প্রমূখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মিবৃন্দ। এ সময় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দেন।
এমএসএম / এমএসএম
অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী