পিরোজপুরে হিন্দুদের উপর উল্লেখযোগ্য আঘাত আসেনি জেলা আইনশৃঙ্খলা সভায় হিন্দু নেতৃবৃন্দ
পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের উপর উল্লেখযোগ্য কোন আঘাত আসেনি। বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীরা এলাকাবাসীকে সাথে নিয়ে তাদের মন্দির ও বাড়ীঘর পাহাড়া দিয়েছে।
মঙ্গলবার পিারোজপুর জেলা আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভায় এ কথা বলেছেন জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের একাধিক নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেছেন ৫ আগস্টের পট পরিবর্তনের পর পুলিশ সদস্যরা কর্ম বিরতি পালন করলেও রাজনৈতিক নেতা-কর্মী ও জনগন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সচেষ্ট ছিলেন। পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম সভায় উপস্থিত রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ সকলকে পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে প্রশাসনকে সহায়তার অনুরোধ রাখেন। সভায় বক্তব্য দেন এনএসআই এর জয়েন্ট ডাইরেক্টর আব্দুল কাদের, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা জামায়াতের সেক্রেটারী মো: জহিরুল ইসলাম, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি বাবুল হালদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট দিলিপ কুমার মাঝি, পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক দোলা গুহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত