ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ৪:৩৫

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায়  নিহতদের কবর জিয়ারত ও পরিবারের  খোঁজ নিতে দুমকীতে আসেন বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বেলা ১২.০০ টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড.আব্দুস সালাম আজাদের নের্তৃত্বে একটি প্রতিনিধি  দল উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের নিহত মরহুম মিলন হাওলাদার ও পাংগাশিয়া ইউনিয়নের নিহত জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে বিএনপি নেতারা  নিহতদের পরিবারের সদস্যদেরকে শোক ও সমবেদনা জানান। এসময় বিএনপি নেতা আব্দুস সালাম ,  দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধাদের সমান সুযোগ সুবিধা দেয়ার দাবি জানান  এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যায় জড়িতদের ফাঁসি দাবী করেন।
 এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মশিউর রহমান মিলন, দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার প্রমূখ। এ সময় জেলা ও উপজেলা বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস