গাজীপুরে ব্রি'র সদ্য সাবেক ডিজির শাস্তির দাবিতে মানববন্ধন
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) সদ্য পদত্যাগ করা মহাপরিচালক মো. শাহজাহান কবীরের নানা অনিয়ম, দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করতে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে বিভিন্ন সময় ব্রি'র সাবেক মহাপরিচালক শাজাহান কবীরের নিপীড়ন নির্যাতন, অবৈধ বল প্রয়োগ ও শারীরিক মানসিক হেনস্তার বিরুদ্ধে বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ব্রি'র গবেষণা পরিচালক (গবেষণা) ড. মোঃ খালিকুজ্জামান, পরিচালক (প্রশাসন) ড. মোঃ আবদুল লতিফ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন- বিগত ১৫ বছরে ব্রি'র মহাপরিচালক হিসাবে শাজাহান কবীর দায়িত্ব পালন কালে স্বৈরাচারী পদ্ধতিতে ইন্সটিটিউট চালাতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বানচাল করতে জোরপূর্বক ব্রি'র কর্মকর্তা কর্মচারীদের ঢাকায় শান্তি মিছিলে যোগ দিতে বাধ্য করেন। ছাত্র জনতার ১ দফা দাবিতে কোন কর্মকর্তা কর্মচারীর ছেলে মেয়ে অংশ নিলে চাকুরীচ্যুত করার হুমকি দেন। বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে ১৬জনকে চাকুরীচ্যুত করেন তিনি। প্রকল্পবিহীন টেন্ডার করে শত, শত কোটি টাকার মালিক বনে যান। শ্রমিক ও কর্মকর্তা নিয়োগে অনিয়ম, পদোন্নতি প্রদানে অনিয়ম, ব্রি মিউজিয়াম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগে অনিয়ম, ডিজি'র বাংলো নির্মাণে অনিয়ম, গবেষণা প্লটে মাটি ভরাটে অনিয়মসহ নানা অনিয়ম করেছেন তিনি। আমরা জবাবদিহি মূলক নতুন বাংলাদেশ গড়ার সহযোগী হয়ে জনগণের খাদ্য পুষ্টির নিরাপত্তা বিধান করতে চাই। এই কর্মসূচি থেকে শাজাহান কবীরের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ