গাজীপুরে শিক্ষার্থীদের দখলে বাউবি'র প্রশাসনিক ভবন
গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রশাসনিক ভবনের ১০টি কক্ষ গত পাঁচ দিন ধরে দখল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বাউবির প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায়, উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তাদের অনুপস্থিতিতে প্রায় ২০০ শিক্ষার্থী এসব কক্ষ দখল করে ফটকের সামনে শহীদ আবু সাঈদ হল লিখিত ব্যানার টানিয়ে দেয়।
এঘটনায় দখলে থাকা শিক্ষার্থীরা বলেন, প্রেক্টিক্যাল ক্লাসসহ সপ্তাহে ৫ টি ক্লাস করতে হয় তাদের। আশেপাশে ভাড়া বাসায় থেকে নিয়মিত ক্লাস করার মত আর্থিক সচ্ছলতা নেই। এই বিষয়ে অনেক আগেই ভিসি বরাবর ৩-৪ বছর যাবত ক্যাম্পাসে স্থায়ী ছাত্রাবাস চেয়ে আবেদন করেও সদুত্তর পাইনি। তাই আমাদের ভবিষ্যতের কথা ভেবে এবং নিয়মিত শিক্ষাজীবন চলমান রাখতে প্রায় দু'শতাধিক শিক্ষার্থী খালি রুম গুলোতে উঠেছি।
বোর্ড বাজার এলাকার বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক সানি জানান, বিষয়টি আমি জেনেছি তবে দাবি আদায়ে ভিসির কার্যালয় দখল করা উচিত ছিল। প্রশাসনিক ভবনের রুম দখল করা ঠিক হয়নি। আর বেশ কিছুদিন যাবত ভিসি ড. সৈয়দ হমায়ুন আখতার, প্রো-ভিসি, রেজিস্ট্রারসহ অনেকেই বিশ্ববিদ্যালয়ে আসছেন না। সহকারী পরিচালক নাসিরউদ্দিন আমাকে হল সমস্যার সমাধানে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড বিজনেস শাখার ডিন ড. মঈনুল ইসলাম জানান, প্রশাসনিক কর্মকর্তাদের অনুপস্থিতিতে শিক্ষার্থীরা হঠৎ করে প্রশাসনিক ভবনের রুম দখল করতে পারেনা।চলমান আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের দাবি আদায় করতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই ছাত্রাবাস পদ্ধতি নাই। বিগত দিন থেকেই ক্লাস করে শিক্ষার্থীরা তাদের গন্তব্যে চলে যেতেন।তারপরও শিক্ষার্থীদের দাবি কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে। এই মূহুর্তে আমাদের নিজস্ব কার্যালয় তাদের দখল করায় আমাদের রুটিন কার্যক্রম ব্যহত হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ