দামুড়হুদায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন সমাজ সেবক জাহাঙ্গীর আলম
আওয়ামী লীগ সরকারের পতন ও পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করে। সড়কে নেই ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকগণ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনায় দারুণ ভূমিকা পালন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। সাধারণ জনগণ ও সমাজ সেবকরাও শিক্ষার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে দামুড়হুদা উপজেলার সমাজ সেবক জাহাঙ্গীর আলম। গতকাল মঙ্গলবার দুপুর ৩টার দিকে দামুড়হুদা বাসট্যান্ড চত্বরে ট্রাফিকের দায়িত্ব পালনকারী ছাত্র ছাত্রী স্কাউটের মধ্যে খাবার বিতরণ করা হয়।
কাঠফাঁটা রোদে তপ্ত সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের দক্ষতায় সারা দেশের মানুষই বিস্মিত। আশেপাশে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের মধ্যে ৫৫ প্যাকেট খাবার বিতরণ করেন এই সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম, তিনি উপজেলার ছোটদুধপাতিলা গ্রামের কাজী মাওঃ মোঃ জালাল উদ্দীন এর বড় ছেলে। পেশায় তিনি উপজেলার ব্রাকের এআইএসপি কর্মী ও ফারইষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্সের এর মেহেরপুর জোনাল ম্যানেজার। তিনি ২০২১ সাল থেকে এলাকার তৃনমূলের মানুষের জন্য নিরলসভাবে সমাজ সেবা করে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied