শিবচরে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
রাকিব খান(২৪) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ আগষ্ট) রাতে শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদী থেকে রাকিব খানের লাশ উদ্ধার করা হয়। নিহত রাকিব খান শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের জসিম খানের ছেলে। সে শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
জানা যায়, দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয় কলেজছাত্র রাকিব খান। পরে আর ফিরে আসেনি। বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদীতে রাকিবকে ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে পরিবারের লোকজনকে খবর দেয়া হলে রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই না জানালেও রাকিবের হাতে সাপেকাটা চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
শিবচর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সুব্রত কুমার গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা