ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার শ্রদ্ধা


জাহিদুল ইসলাম অনিক, সাভার photo জাহিদুল ইসলাম অনিক, সাভার
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ১:১৫

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টা ১৩ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত এই উপদেষ্টা।

তিনি বলেন, মন্ত্রণালয় পূর্ণ গঠন করতে হবে। কোটা সংস্কার আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের বিষয়টি প্রধান হয়ে এসেছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছের। মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণি হিসেবে চিত্রিত করেছে। সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের মতামত নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। এ ছাড়া রাষ্ট্রীয় সংস্কার হবে।

মন্ত্রণালয়ে বসে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গে ফারুক-ই-আজম বলেন, কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের কোটার বিষয়টি উঠে এসেছিল। সবাই এটাকে নিয়ে সংবাদ করেছে। এখনো বিশ্লেষণ হচ্ছে। সত্যিকার অর্থে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা বলতে চাচ্ছিলাম কিন্তু সেখানে প্রকৃত বলতে হলো, এটা আমার জন্য দুঃখের ব্যাপার। আর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে মুক্তিযোদ্ধারা তাদের সন্তানদের এই কোটা সংস্কার আন্দোলনে তাজা রক্ত ঢেলে দিতে দেখেছেন দেখেছেন। এটা থেকে নিষ্কৃতি পাওয়া জরুরি, এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব।

গণপূর্ত বিভাগের উপ-প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সকাল ১০টা ১১ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে ১০টা ১৩ মিনিটে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর ১০টা ২৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সচিব ইসরাত চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ, আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক নির্মল কুমার দাস প্রমুখ।

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা