মহেশপুর সিমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অপরাধে ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার
ঝিনাইদহ জেলার মহেশপুর সিমান্ত অবৈধভাবে প্রবেশের অপরাধে ভারতীয় এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।গ্রেপ্তারকৃত আসামি হলেন ভারতীয় নাগরিক ও তামিল নাড়ুর (পুলিশ সদস্য) এসএসআই (SSI)পি. জন সেলভারাজ (৫২)।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সুত্রে জানাগেছে, অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক উক্ত ভারতীয় পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।পরে গত ১৩ জুন আদালত হতে জামিন প্রাপ্ত হয়ে পলাতক থাকে।
গত ১২ আগস্ট রাত ১১টার দিকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে মহেশপুর ব্যাটালিয়ন বিজিবি'র সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।১৩ আগষ্ট মঙ্গলবার গ্রেপ্তারকৃত ভারতীয় পুলিশ সদস্য এর বিরুদ্ধে মামলা দায়ের করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
পরে ঝিনাইদহ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত তাকে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত