ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কৃষি গবেষণার ডিজি ও তার অনুসারিদের অপসারণের দাবিতে বিক্ষোভ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৪-৮-২০২৪ বিকাল ৫:৪৩

গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক দেবাশিষ সরকার ও তার অনুসারিদের অপসারণ ও বিচারের দাবীতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বারির বিভিন্ন স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা বিক্ষোভ ও সমাবেশ করেন। এসময় মিছিল-শ্লোগানে উত্তাল হয়ে উঠে বারি ইনস্টিটিউট।

সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সারাসরি অবস্থান নেওয়ায় বিক্ষোভ সমাবেশ থেকে ড. দেবাশীষ সরকারের অপসারণ পূর্বক বিচারের দাবি জানানো হয়। ড. দেবাশিষ সরকার ২০২১ সালে বারির মহাপরিচালক পদে নিয়োগ পেয়ে তার অনুসারিদের নিয়ে অনিয়ম-দুর্নীতির বলয় তৈরি করেন। ২০২৩ সালে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে বিধি বিধানের তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে বিভিন্ন নিয়োগ, বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ও নানা অপকর্ম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

ড. দেবাশিষ সরকার গত ৪ জুলাই বারির বিজ্ঞানী ও কমকর্তা-কর্মচারীদের রাজধানীর খামার বাড়ি সড়ক ও মানিক মিয়া এভিনিউতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মহড়া ও বিক্ষোভ কর্মসূচী পালনে বাধ্য করেন বলে জানান তারা।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং অত্র ইনস্টিটিউটের বিভিন্ন স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত