ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হাবিপ্রবিতে হল তল্লাশিতে মিলেছে দেশীয় অস্ত্র পেট্রোল বোমা


অলংকার গুপ্তা, হাবিপ্রবি photo অলংকার গুপ্তা, হাবিপ্রবি
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ১:৫৪

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্বদ্যালয়ের (হাবিপ্রবি) ছেলেদের  পাঁচটি আবাসিক হলে  শিক্ষক এবং শিক্ষার্থীদের হলভিত্তিক টীম গঠনের মাধ্যমে সাংবাদিকদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এতে দেশীয় অস্ত্র, পেট্রোল বোমা, মদের বোতল, নেশা করার সামগ্রী সহ নানা ক্ষতিকর বস্তু পাওয়া গেছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ২ টা  থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমেদ হল, শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল (নূর হোসেন হল) ও শেখ রাসেল (এক্সটেনশন হলের) হলের শতাধিক কক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয়টির শেখ রাসেল (নুর হোসেন) হলে ৯৬ টি সামুরাই, ২ টি হকিস্টিক, ৯২টি রড, ১৫৭ টি এস এস পাইপ, ২৫৭ টি বাঁশের লাঠি, ৩ টি মদের বোতল, ১৬ টি হেলমেট, ১ টি চেইন, ৪ প্যাকেট কনডম, ৪ টি প্লাস্টিক পাইপ, ৪ টি পেট্রোল বোমা এবং কিছু মাদক সামগ্রী পাওয়া গেছে। এবং শেখ রাসেল (এক্সটেনশন) হলে ২৩ টি সামুরাই, ৫ টি দা, ৪৮ টি রড, ৪৫ টি পাইপ, ৭ টি হকিস্টিক, ২৭ টি লাঠি, ১১ টি মদের বোতল, ২৩ টি হেলমেট, ১ টি গাঁজার কোলকি।

তাজউদ্দীন আহমেদ হল তল্লাশি করে ৭ টি সামুরাই, ২৭ টি রড, ১৪৯ টি লাঠি,২ টি বাঁশ, ১৯ টি পাইপ, ১ টি করাত, ১ টি প্লাস, ১ টি চেইন, ২টি স্ট্যাম্প, ১টি হকিস্টিক, ১টি মদের বোতল, ১টি কোলকি পাওয়া গেছে। অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে তল্লাশি করে ৯টি সামুরাই, ৫৫টি এস এস পাইপ, ৪০ টি বাঁশের লাঠি, ৩৬ টি বাঁশ এবং কাঠের লাঠি, ৭২ টি রড এবং প্লাস্টিকের চিকন পাইপ, ২টি হেলমেট, ১টি ব্যবহারকৃত মদের বোতলসহ কিছু মাদক গ্রহণ উপকরণ পাওয়া গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল তল্লাশি করে ১৮ টি সামুরাই, ৭১ টি এস এস পাইপ, ১৮ টি বাঁশের লাঠি, ১১৩ টি লোহার রড, ১৩টি হকিস্টিক, ১৫ টি লাঠি, ৮ টি প্লাস্টিক পাইপ, ২ টি হেসকো ব্লেড, ১টি ডেগার, ৫টি মদের বোতল পাওয়া গেছে। সাংবাদিক সমিতির উপস্থিতিতে অভিযানকালে হল প্রশাসনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। উদ্ধারকৃত অস্ত্র সহ সব উপকরণ রেজিস্ট্রার মারফতে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয়।

শিক্ষকেরা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসিক হল থেকে এমন অস্ত্র পাওয়া কাম্য নয়। তবে আশা রাখছি তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের সংশোধন করবে এবং তারাই ভবিষ্যতের তারুণ্যের বাংলাদেশ বিনির্মান করবে।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের এবং আবাসিক হলগুলোর নিরাপত্তা চাই।রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে যেন শান্তি, শৃঙ্খলার অবনতি না করা হয়।

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ