ভিসি, ট্রেজারার পদত্যাগ করলেও স্বপদে বহাল রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, ছাত্র উপদেষ্টা ড. মেহেদী উল্লাহ পদত্যাগ করলেও স্বপদে বহাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির।
সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও প্রক্টরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহকারী প্রক্টর ও অগ্নিবীণা হলের প্রভোস্ট জনাব হীরক মুশফিক পদত্যাগ করেছেন। তবে এখনও পদত্যাগ করেন নাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির।
এর আগে গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদারকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে অধ্যাপক ড. ইমদাদুল হুদাকে কলা অনুষদের ডিন, সহযোগী অধ্যাপক ড. মো: বখতিয়ার উদ্দীনকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক ড. মো: মিজানুর রহমানকে প্রক্টর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয় হলটির সিনিয়র হাউজ টিউটরকে।
উল্লেখ্য, ড. হুমায়ুন কবীর ২০১০ সালে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এরই মধ্যে ভিসির পিএস হিসেবেও কাজ করেন তিনি। ২০১১ সাল থেকে সাড়ে আট বছর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছিলেন এবং সবশেষ ২০২১ সালের ৭ অক্টোবর পূর্ণাঙ্গ রেজিস্ট্রার হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেন।
এমএসএম / এমএসএম
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা