গণহত্যাকারী খুনি হাসিনার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গণহত্যাকারী খুনি হাসিনার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা যুবদলের সাবেক এক নম্বর সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নেত্রকোনা কোর্ট স্টেশন এলাকা থেকে যাত্রা শুরে করে। এতে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন শত শত বিক্ষোভকারী। বিক্ষোভ মিছিলটি নেত্রকোনা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট স্টেশন এলাকায় এসে শেষ হয়।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলার সাবেক যুগ্ম-সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চলের সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন করেন, জেলা বিএনপি’র আহবায়ক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম হেলালি, সিনিয়র যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মো. মাহফুজুল হক, নেত্রকোনা পৌরসভার জাতীয়তাবাদী দলের (বিএনপি) মেয়র নমীনি ও জেলা যুবদলের সাবেক এক নম্বর সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি প্রমুখ।
বক্তারা বলেন, পিলখানা হত্যা, হেফাজতের ইসলামের গণহত্যা সর্বোপরি সারাদেশব্যাপী যত গুম, খুনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারীদের দ্রত বিচার দাবি করেন। এইসব হত্যাকান্ডে হুকুমদাতা ও জড়িতদের দ্রæত বিচারের আওতায় আনা হোক এবং শেখ হাসিনার ফাঁসির দাবি করেন বক্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান দুধু, তাজুল ফরাস সুজাত ও বজলুর রশিদ পাঠান এবং সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি গাফফার ঠাকুর তোলন, যুবদল নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মোস্তাফিজুর রহমান মামুন, খোকন হাওলাদার, আফাজ উদ্দিন খান চন্দনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ