ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সাভারে বিএনপির কর্মসূচি পালিত


জাহিদুল ইসলাম অনিক, সাভার photo জাহিদুল ইসলাম অনিক, সাভার
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ৪:৩১

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে ও ১৫ আগস্ট উপলক্ষে নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে সাভার উপজেলায় আজ অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর থেকে সাভার থানা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করে।

এ উপলক্ষে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের উদ্যোগে ও ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকারের নেতৃত্বে পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। 

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ড, আশুলিয়ার ধামসোনা, বাইপাইল, জিরাবোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন দলীয় নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক খোরশেদ আলম, ভিপি বদিউজ্জামান বদির, বিএনপি নেতা ওবায়দুর রহমান অভিসহ সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা