ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

মহেশপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ বিজিবির


মহেশপুর প্রতিনিধি photo মহেশপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৪ বিকাল ৫:৫১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ৫৮ বিজিবি। এতে হতাহতের খবর জানা না গেলেও চোরাকারবারীদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা। বুধবার দুপুর ২টার দিকে মহেশপুর সীমান্তের পিলার ‘৬০/৯৮-আর’ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির সূত্রে জানা গেছে, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশ সীমান্তে বেশ কিছু অবৈধ মালামাল পাচার করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ২টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ‘৬০/৯৮-আর’ এর বিপরীতে বাংলাদেশে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ভারতীয় কয়েকজন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত পার হয়ে সামনে অগ্রসর হলে বিজিবির টহল দল তাদের ধাওয়া দেয়। চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হতে থাকলে  টহল দল প্রাথমিক সতর্কতা হিসেবে ৫-৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এরপরও ভারতীয় চোরাকারবারীরা নিবৃত না হলে বিজিবির টহল দল চোরাকারবারীদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় বলে জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২