সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে ৫৮ বিজিবির ১০-১২ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা জানা না গেলেও চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (১৪ আগস্ট) রাতে মহেশপুর বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকজন চোরাকারবারি বাংলাদেশ সীমান্তে বেশকিছু অবৈধ মালামাল বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে ওত পেতে বসে থাকে। কিছুক্ষণ পর কয়েকজন চোরাকারবারি মাথায় করে বস্তাভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে।
এ সময় চোরাকারবারিরা ধারাল অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হতে থাকলে বিজিবি টহল দল প্রাথমিক সতর্কতা হিসেবে ৫-৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতেও চোরাকারবারিরা ভয় না পেয়ে বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় চোরাকারবারিদের অবস্থান লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালালে তারা স্থানীয় কলাবাগানে অদৃশ্য হয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল মদ উদ্ধার করে বিজিবি।
T.A.S / T.A.S
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত