ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরে বসত বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর মালামাল লুট


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১১:২৯

গাজীপুর মহানগরীর পূবাইলে বসত বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, ৫ লাখ টাকার মালামাল ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ঢালী গ্রুপের বিরুদ্ধে।পাশাপাশি জমিতে থাকা সাইনবোর্ড, টিনের প্রাচীরের টিন খুলে ট্রাকে করে নিয়ে যায় অভিযুক্তরা।

৬ আগষ্ট দিবাগত রাত আনুমানিক দেড়টার পর থেকে দুপুর পর্যন্ত চলে এই তাণ্ডব। এই লোমহর্ষক ভীতিকর ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটির পূবাইল মেট্রোপলিটন থানার ৪০ নং ওয়ার্ডের তেলীনগর এলাকায়। বাড়ির কেয়ারটেকার সাহেদ মিয়া জানান, রাতে মুখোশধারী সন্ত্রাসীরা দেশিয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে তাণ্ডব চালায়। দুপুরে ট্রাকে করে মালামাল নিতে আসলে অনেককেই আমি চিনে ফেলি। এ বিষয়ে বুধবার প্রতিপক্ষ ঢালী গ্রুপের ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১০-১২ জনকে বিবাদী করে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীদের পক্ষে সালাউদ্দিন ভূঁইয়া। আর এটি'ই পূবাইল থানার স্বাভাবিক কার্যক্রম শুরু প্রথম অভিযোগ বলে জানিয়েছেন পুলিশ। 
অভিযুক্তরা হলেন- মোহাম্মদ আজাহার আলী ঢালী, ইমরান হোসেন ওরফে আকাশ ঢালী, এমদাদ হোসেন ঢালী, সম্রাট, ভুট্টু গাজী, আশিক গাজীসহ অজ্ঞাত নামা আরও ১০-১২ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূবাইল থানার তেলীনগর মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত ১৪৭ শতাংশ জমিতে ০৬ ফুট উচ্চতা বিশিষ্ট টিনের প্রাচীর ও একটি টিনসেট ঘর নির্মাণ করে ভোগদখলে ছিল অভিযোগকারী।
দেখভাল ও কেয়ারটেকার হিসাবে সায়েদ মিয়া বসবাস করে আসছিল দীর্ঘদিন যাবত। দেশের এই ক্রান্তিলগ্নে উল্লেখিত বিবাদীগণ পরিকল্পিতভাবে আমাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালায়। সুযোগ সন্ধানীরা ৬ আগষ্ট দিবাগত রাতে সন্ত্রাসী কায়দায় অগ্নিসংযোগ, লুটপাট করে ঘরে থাকা, টিভি, ফ্যান, আলমারি, ফ্রিজ,খাট, ব্যবহারিক আসবাবপত্রসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।থানার কার্যক্রম শুরু হতে দেরি হওয়ায় অভিযোগ করতে দেরি হয়েছে।

স্থানীয় ৪০ ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগষ্ট  বিএনপিকে প্রশ্নবিদ্ধ ও ভাবমূর্তি নষ্ট করতে এই অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটিয়েছে একটি স্বার্থান্বেষী মহল। 

একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ জানান, স্থানীয়ভাবে গত বছর বিষয়টি উভয় পক্ষের মধ্যে সমঝোতা করা হয়ে ছিল। ভাঙচুর লুটতরাজ কারোরই কাম্য নয়। এটা জঘণ্য অপরাধ।

জমি দখল চেষ্টার বিষয়ে জানতে চাইলে ঢালী গ্রুপের আজাহার ঢালী জানান, অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট আমরা করিনি ওই জমি আমার।

এ বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত