হাইমচরে খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
শুক্রবার (১৬ আগস্ট) বাদ আছর আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় এ দোয়া ও মিলাদ মাহফিল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসেন।
হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, যুগ্ম সম্পাদক সর্দার আবু তাহের, আবদুল কুদ্দুস মেহনতী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বিল্লাল হোসেন আখন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান আখন, যুগ্ম আহ্বায়ক জিএম ফজলুর রহমান আকাশ, সোলাইমান মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক জহির মিয়াজি, ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝি, ওলামাদলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, হাইমচর কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
মাহফিল থেকে দেশ-জাতির মঙ্গল ও খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।পরে নেতা-কর্মীরা এতে অপরকে মিষ্টি খাইয়ে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেন।
এ সময় বিএনপি নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনে দেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে। খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবেন। তারেক রহমান দেশে ফিরে গণমানুষের কাণ্ডারি হবেন।
এমএসএম / এমএসএম
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ