ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

৮ বছর পর বিসিএসে নিয়োগ পেলেন ফেনীর বিপুল


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৭-৮-২০২৪ দুপুর ১২:৫৫

 দীর্ঘ  ৮ বছর পর বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরের মোহাম্মদ ছাইদুল ইসলাম বিপুল।  আওয়ামী লীগ সরকারের আমলে ২৮ থেকে ৪২তম বিসিএস পর্যন্ত নিয়োগের সুপারিশ পেয়েও যারা নিয়োগ পাননি, এমন ২৫৯ জনকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জা‌রি করা হয়েছে।
তরুণদের কাছে সোনার হরিণ বিসিএস। কঠোর অধ্যবসায়ের পাশাপাশি ভাগ্য সহায় হলে তবেই একজন বিসিএস ক্যাডার হতে পারেন। এ দুটোই ছিল নিয়োগবঞ্চিত ২৫৯ জন প্রার্থীর। তবে চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ পাননি তারা। এ সব প্রার্থীদের সবাই শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ সুপারিশ পেয়েছিলেন। তবে নেতিবাচক পুলিশ প্রতিবেদনের কারণে নিয়োগবঞ্চিত ছিলেন বলে জানা গেছে। 

মোহাম্মদ ছাইদুল ইসলাম বিপুল বর্তমানে এনসিসি ব্যাংকে প্রধান কার্যালয়ে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি শিক্ষা ক্যাডার (অর্থনীতি) ৩৫ তম বিসিএসে ২০১৭ সালে উত্তীর্ণ হলেও রাজনীতির বিবেচনায়   পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ে। তিনি অনার্স ও মাস্টার্স (অর্থনীতি) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন।
 বিসিএসে শিক্ষা ক্যাডারে যোগদান করবেন কিনা এ বিষয়ে বিপুল সকালের সময়'কে জানান,আসলেই এই মুহূর্তে আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি, ব্যাংকিং ক্যারিয়ারের মিড পর্যায়ে এসে আবার বিসিএস শিক্ষা ক্যাডারে এসে ক্যারিয়ার শুরু করা চ্যালেঞ্জিং।
আট বছর আগে বাদ পড়ার বিষয়ে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে ক্যাডার সার্ভিসে গেজেটভুক্ত করেছে অবশ্যই আমার জন্য ইতিবাচক। তিনি আরো বলেন,বিসিএসের রেজাল্ট দেখে আমার আব্বু আমার চেয়েও বেশি খুশি হয়েছিলেন, আব্বু খুব করে চাইছিলেন আমি যেনো ক্যাডার সার্ভিসে জয়েন করি। 
পরবর্তীতে সরকারি বিভিন্ন সংস্থার নেগেটিভ রিপোর্টের (পলিটিক্যাল বায়াস) কারণে যখন আমাকে গেজেট থেকে বাদ দিলো, আমার আব্বা ভেঙে পড়েছিলো এবং যত দিন বেঁচে ছিলেন এটার জন্য খুবই আক্ষেপ করতেন।
আজ আমার আব্বু আমাদের মাঝে নেই, বেঁচে থাকলে আমার চেয়েও বেশি খুশি হতেন এবং আমার এখন জয়েন করার বিষয়ে কফিউজড থাকার সুযোগ দিতেন না।
সরকারের বিভিন্ন সংস্থার নেগেটিভ রিপোর্টের (পলিটিক্যাল বায়াস) কারণে কতো মেধাবী স্বপ্নবাজ তরুণের এবং তার পরিবারের স্বপ্ন অংকুরে বিনষ্ট করে। এসব থেকে আমাদের দ্রুত উত্তরণ দরকার বলে তিনি মনে করেন।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশিত/পদায়িত কার্যালয়ে যোগ দিতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে যোগ দেবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে

 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ