ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন ফোরামের মিটিং অনুষ্ঠিত


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২১ বিকাল ৬:২৭
সিলেটের বালাগঞ্জ উপজেলায় ছয়টি ইউনিয়ন ও ফেঞ্চুগঞ্জের তিনটি ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিক, ফেরত আসা (পুরুষ-মহিলা) প্রবাসীদের যৌথ সমন্বয়ে মাইগ্রেশন ফোরাম কমিটি গঠন করা হয়েছে। প্রবাসীদের নানাবিধ পরামর্শ ও সেবা প্রদানের লক্ষ্যে সোশিও ইকোনমিক রি-ইন্টিগ্রেশন অব রিটার্ন মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ প্রকল্পের আওতায়, রয়্যাল ডেনিস অ্যাম্বেসির অর্থায়নে এভং ব্র্যারের উদ্যোগে বালাগঞ্জ নিরাপদ ট্রেনিং সেন্টারে মঙ্গলবার (১ জুন) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
 
এতে সভাপতিত্ব করেন উন্নয়ন ও গণমাধ্যমকর্মী শাহাব উদ্দিন শাহিন। সভা পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির বালাগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজর স্বপ্না বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির সিলেট জেলা কর্মকর্তা রফিকুল ইসলাম। 
 
আলোচনায় অংশগ্রহণ করেন- ইউপি সদস্য আব্দুস শহিদ দুলাল, সমাজসেবক নাজমুল ইসলাম, বিদেশ ফেরত কামরুল ইসলাম জিলু, জয়নাল মিয়া, মতিন মিয়া, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, সহকারী শিক্ষক ফাতেহা বেগম, সাংবাদিক জাকির হোসেন, বিদেশ যেতে আগ্রহী জাবেদ মিয়া, রাশেদ আহমদ, উন্নয়নকর্মী লিমা বেগম, পপি বেগম, বিদেশ ফেরত জোসনা বেগম। সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির বালাগঞ্জ ইউনিয়ন ফিল্ড সুপারভাইজর মাহমদ আলী। 
 
সভায় জানানো হয়, প্রবাসীদের জীবনমান উন্নয়ন ও সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্প। সভায় বিদেশযাত্রার পূর্বে তা সঠিক পথ বা মাধ্যম কি-না, তা ভালো করে জেনে নিয়ে বিদেশযাত্রাকরণের আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, প্রবাসীদের সঠিক পথে বিদেশযাত্রা নিশ্চিতকরণ, প্রবাসীদের সন্তানদের বৃত্তি প্রদানে সহায়তকরণ, মৃত প্রবাসীকে আর্থিক সহযোগিতা প্রদান, প্রবাসীদের চিকিৎসা সহায়ত প্রদান, দেশে অবস্থানরত প্রবাসীদের স্ববলম্বীকরণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এসব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে র‌্যালি, ইউপি সভা, কর্মশালা, আলোচনা, কুইজ প্রতিযোগিতা, উঠান বৈঠক, ভিডিও শো, চা দোকান বৈঠক ইত্যাদি করা হবে।

এমএসএম / জামান

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত