ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বোমা ও আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার

খুলনায় আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেফতার


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১২:৫৬

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য নাসিম ‍এবং হাসানকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের কাছ থেকে বোমা ও আইইডি তৈরির সরঞ্জাম, মোটরসাইকেল, মোবাইলসহ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) রাতে খুলনা মেট্রো অ্যান্ড জেলা সিআইডির সহকারী পুুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে অভিযান চালায় সিআইডি। এ সময় সিআইডির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আনসার আল ইসলামের দুই সদস্য নাসিম ও হাসানকে আটক করা হয়। নাসিম নগরীর বানিয়াখামারের নজরুল ইসলামের ছেলে ও হাসান শরীয়তপুরের সখীপুর থানার খাসগাজীপুরের খোকন মোল্লার ছেলে। দুজনই খুলনায় বসবাস করেন। আটকের সময় অজ্ঞাতনামা ৫-৬ জন সহযোগী পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে সিআইডি সূত্র জানায়, তারা আনসার আল ইসলামের সামরিক শাখার সক্রিয় সদস্য। তারা বোমা ও আইইডি তৈরির কারিগর। জিজ্ঞাসাবাদের পর বিকেল ৩টার দিকে নাসিমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি এয়ারগান, এয়ারগানের গুলি ৬৩টি, গানপাউডারসাদৃশ বস্তু, তিনটি কৌটা, বিয়ারিংয়ের বল ৪০৫টি, বারুদ ৩০০ গ্রাম, ব্যাটারির গুঁড়াসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

জামান / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা