করোনায় খুলনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু
খুলনায় করোনা রোগী কমার সাথে সাথে মৃত্যুর সংখ্যাও কমেছে। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মাত্র একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত খুলনার পাঁচটি হাসপাতালের তথ্যচিত্রে এমনই আশাজাগানিয়া খবর শোনালেন চিকিৎসকরা। আর তিন মাসের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মহানগরীর ৫টি হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি গতকাল। এর আগে চলতি বছরের ২৫ মে খুলনা করোনা হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু শূন্য ছিল আর আজ ২৪ আগস্টের প্রতিবেদন অনুযায়ী নগরীর পাঁচ হাসপাতালে মারা গেছেন একজন।
এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনাক্তের হারও কমছে দিন দিন। গত রোববারের প্রতিবেদন অনুযায়ী মোট ৩৭৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের, যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮৭ শতাংশ। এর আগে শনিবার এ হার ছিল ১৯ দশমিক ৪১ শতাংশ।
জামান / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড