সীমান্তে পাচারের সময় ৪ কোটি টাকার মাদক উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে ৪ কোটি টাকার মাদকদ্রব্য এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৭ আগস্ট) রাতে মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় মাদকদ্রব্য লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এলএসডি) পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৪টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অন্তর্ভুক্ত ক্যাম্পের পাশে নজরদারি বাড়ানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে দুই চোরাকারবারি উথলী হয়ে দর্শনা-চুয়াডাঙ্গা সড়ক অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলটির গতিরোধ করার চেষ্টা করেন বিজিবি সদস্যরা।
এ সময় চোরাকারবারিরা মোটরসাইকেলটি রাস্তায় ফেলে মাঠের ভেতরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে বিশেষ কায়দায় লুকানো ১শ মিলিগ্রামের চারটি বোতল (এলএসডি) উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত