নরসিংদীতে সেনাবাহিনী কর্তৃক ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার
গত ৮ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে নরসিংদীর দায়িত্বে নিয়োজিত অধিনায়ক ২৮ ইষ্ট বেংগল লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট উদ্ধার করেছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে গত ৮ আগস্ট ২৮ ইষ্ট বেংগল সেনাবাহিনীর একটি টিম একটি বিশেষ অভিযান চালিয়ে নরসিংদীর বড় বাজার জামে মসজিদ এর পেছনে পরিত্যক্ত একটি বাড়ী থেকে ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট উদ্ধার করে। গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথীকান্দা এলাকা থেকে ডাকাতদের ফেলে দেওয়া জলাশয় থেকে ৩টি একনলা বন্ধুক উদ্ধার কেের। গত ১৩ আগস্ট নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কালীর হাট এলাকার একটি বাড়ী থেকে ১টি শর্টগান উদ্ধার করে। এটি নরসিংদী জেলা কারাগার এর লুন্ঠনকৃত অস্ত্র বলে জানা গেছে। এছাড়া গত ১৬ আগস্ট নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি জঙ্গল থেকে ১টি রাইফেল বিডি-০৮ উদ্ধার করে। এটিও নরসিংদী জেলা কারাগার থেকে লুন্ঠনকৃত অস্ত্র বলে জানা গেছে। গতকাল রবিবার ১৮ আগস্ট বেলা ১টা ৩০ মি: সময় ২৮ ইষ্ট বেংগল এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি উদ্ধারকৃত ৫টি অস্ত্র এবং ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট নরসিংদী পুলিশের নিকট হস্তান্তর করেন।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার