ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৮-৮-২০২৪ বিকাল ৫:২৬

লালমনিরহাটে একটি হত্যা মামলায় আনসার আলী মেম্বার (৬০) ও আব্দুল মজিদ ওরফে উড়ি মজিদ (৫০) নামে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অভিযুক্ত বাকী ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রবিবার (১৮ আগষ্ট)  দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।  

সাজাপ্রাপ্ত আনসার আলী লালমনিরহাট সদর উপজেলার কিসামত বিদ্যাবাগিশ এলাকার মৃত ওমর আলীর ছেলে ও আব্দুল মজিদ একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।

আদালত সুত্রে জানা যায়,২০১৯ সালে সদর উপজেলার বড়বাড়ী  ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে জনৈক মিঠু প্রফেসর এর জমিতে বিদ্যাবাগিস এলাকার শ্রী বিনোদ চন্দ্রের ছেলে স্বপন রায়কে হত্যা করে লাশ ফেলে আসামীরা পালিয়ে যায়। পর দিন নিহতের ভাই গোবিন্দ রায় লালমনিরহাট সদর একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ  শুনানীর পর আসামীদের বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারা মোতাবেক অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় দুই আসমী আনসার আলী ও আব্দুল মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। অপড় তিন আসামী নরেশ চন্দ্র, ওমিজা বেগম ও মাহবুবার রহমানকে বেকুসুর খালাস প্রদান করেন আদালত।

সাজাপ্রাপ্ত দুই আসমী আনসার আলী ও আব্দুল মজিদকে কারাগারে পাঠানো হয়েছে। তার হাজতবাসের দিনগুলি সাজা থেকে বাদ দিতেও বলা হয় আদেশে।

লালমনিরহাট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর( পিপি) আকমল হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন