কুমিল্লা মুরাদনগরে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লা মুরাদনগরের ১১নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন মির্জাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ ফারুক (৩৪) বয়সী এক যুবককে মাদক সেবনে বাঁধা দেয়ায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার ১৭ আগস্ট মধ্য রাতে দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন মির্জাপুর গ্রামের ঈদগাহ এলাকায় তাকে মারধর করে তাকে বাড়ীর সামনে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
বিষয়টি নিয়ে তার মা রুবি আক্তার জানান, আমার ছেলে ফারুককে একই গ্রামের ছালাহ উদ্দিন আমার বাড়ীতে এসে তাকে ডেকে নিয়ে যায় আয়না ব্রিজের উপরে। সেখানে তাকে নশু মিয়া, আব্বাস উদ্দিন, হারুন মিয়া, আহাম্মদ মিয়া, শরীফ, নেকবরসহ ৫/৭ জনের একটি সন্ত্রাসীদল তাকে পরিরকল্পিত ভাবে হত্যার উদ্যেশ্যে বেধেঁ মারধর করে। পরে তাকে পুনরায় আবার বেধড়ক মারধর করে মির্জাপুর ঈদগাহে নিয়ে এসে জনসম্মূখে তার দু-পা পিটিয়ে ভেঙ্গে দেয়। পরে তাকে এলোপাতাড়ী ভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে তার মৃত্যু নিশ্চিত করে লাশ ভিকটিমের বাড়ীর সামনে রাস্তায় রেখে আসে। পরবর্তিতে স্থানীয়রা গ্রাম পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ফারুক মিয়ার লাশ উদ্ধার করে থানায় প্রেরন করে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।
এ বিষয় কুমিল্লা মুরাদনগর থানার তদন্ত অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফ ইবনে আলম জানান, স্থানীয় বিরোধের কারনে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর রিপোর্টের উপর বিস্তারিত জানা যাবে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা