পিইউবিতে ‘আরেক স্বৈরাচারী হাসিনার’ পদত্যাগ দাবি
দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের (পিইউবি) অ্যাডভাইজার এবং ট্রাস্টি বোর্ডের মেম্বার সেক্রেটারি শামিমা নাসরিনকে ‘আরেক স্বৈরাচারী হাসিনা’ উপাধি দিয়ে পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ পদত্যাগের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তাদের সঙ্গে পিইউবির সব শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীও সংহতি প্রকাশ করেছেন।
পিইউবি ট্রাস্টি বোর্ডের মেম্বার সেক্রেটারি শামিমা নাসরিন সুদীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা বলে নানা দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শিক্ষার্থীরা বারবার তার বিরুদ্ধে আন্দোলন করলেও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লার (২০২৪-এর আওয়ামী সরকারের এমপি) ব্যাকিং পেয়ে অবৈধ ক্ষমতাবলে প্রশাসনিক শক্তির অপব্যবহার করে দমন-পীড়নের মাধ্যমে পিইউবিতে এক স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছেন।
এসব কর্মকাণ্ডের জন্য শামিমা নাসরিনকে পিইউবির শিক্ষার্থীরা ‘আরেক স্বৈরাচারী হাসিনা’ উপাধি দিয়ে পদত্যাগের জন্য আন্দোলন করে যাচ্ছেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ বছরের ফেব্রুয়ারি মাসে পিইউবির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শিক্ষার্থী এবং শিক্ষকদের সামনে শামিমা নাসরিনকে তার সব পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা করেছেন। কোনো এক অজানা কারণে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান তা বাস্তবায়ন করেননি।
এদিকে গত ১৭ আগস্ট থেকে বর্তমান ও প্রাক্তন সব শিক্ষার্থী একযোগে ‘স্বৈরাচারী মেম্বার সেক্রেটারি’ শামিমা নাসরিনের পদত্যাগের দাবিতে পুনরায় এক দফা আন্দোলন করে।
তাই সোমবার (১৯ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা আলটিমেটাম দেন যে, যদি ১৯ আগস্ট শামিমা নাসরিন তার সব পদ থেকে নিঃশর্তে পদত্যাগ না করেন এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা যদি তাকে অব্যহতি না দেন তবে শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তরফ থেকে উভয়কে আজীবনের জন্য পিইউবিতে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
অপরদিকে ছাত্র-ছাত্রীদের মনোনীত এবং গ্রহণযোগ্য ট্রাস্টি বোর্ড বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবে।
T.A.S / T.A.S
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী