গাজীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে হস্তান্তর করলো সেনাবাহিনী
শেখ হাসিনা সরকারের পতনের পর গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সদস্যরা উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসকের মধ্যস্থতায় সেসব অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে শটগান ৩ টি, শটগানের রাবার কুর্ভুজ ৩৩২, রাউন্ড লীড বল কার্তুজ ৪৩ রাউন্ড, তরাশ পিস্তল ৪ টি, গুলি ৮ রাউন্ড, তরাশ পিস্তলে খালি ম্যাগাজিন ৮ টি, ২ টি চায়না রাইফেলের ব্যারেল এবং গুলি ৩১ রাউন্ড ৪। এসএমজির খালি ম্যাগাজিন ২ টি, ৩৮ মিঃ মিঃ টিয়ার গ্যাস সেল লং রেঞ্জ ৮৫ টি। এছাড়াও ১ টি পিস্তল, ১ টি একনলা বন্দুক, ১ টি দুইনলা বন্দুক, ১০ টি একনলা বন্দুকের ব্যারেল, ১০ টি দুইনলা বন্দুকের ব্যারেল, ১ টি শটগানের ব্যারেল, ৫ টি লীড বল কার্তুজ।
জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের থানা থেকে লুণ্ঠিত অস্ত্র যারা সেচ্ছায় জমা দিবে তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এছাড়া অভিযান চালিয়ে কারও কাছ থেকে যদি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হয় তাকে অপরাধী বলে গণ্য করা হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান (পিএসসি,জি), উপ-অধিনায়ক মেজর আসিফ ইকবাল, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী সফিকুল আলম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ইলতুৎ মিশ, জিএমপির সদর জোনের এসি ফাহিম আসজাদ'সহ সেনাবাহিনীর কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ