ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরে লুট হওয়া উদ্ধারকৃত অস্ত্র হস্তান্তর করল সেনাবাহিনী


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৯-৮-২০২৪ বিকাল ৫:২৮

গাজীপুরর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারু, বিপুল পরিমাণ গুলি এবং অন্যান্য সরঞ্জামাদিসহ জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গত ৫ আগস্টের পর জেলার বিভিন্ন থানা থেকে এগুলো অবৈধভাবে লুটপাট হয়। সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব হস্তান্তর করা হয়। বিভিন্ন মডেলের ৩টি পিস্তল, ৫টি শর্টগানসহ

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে অস্ত্র, গোলাবারু, বিপুল পরিমাণ গুলি এবং অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লে. কর্ণেল লুৎফর রহমান।

জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের বলেন, গত ৫ আগস্ট জেলার বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওইসব উদ্ধার করা হয়। অনেকে স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়েছে। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, ৫টি শর্টগান, একটি ওয়ালথার, ৬টি পিস্তল ম্যাগাজিন, ৪টি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শর্টগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

তিনি বলেন, লুট হওয়া এবং খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমসহ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত