ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৯-৮-২০২৪ বিকাল ৬:৫৭

মাদারীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। একই সময় দলের দুটি গ্রুপের পক্ষ থেকে আলাদা আলাদা অনুষ্ঠান করা হয়। সোমবার বিকেলে মাদারীপুর লিগাল এইড অফিসের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর ঈদগাহ ময়দানে আলাদাভাবে অনুষ্ঠান করে দলের আরেকটি অংশের নেতাকর্মীরা। এ সময় তারা বিএনপির চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়া ও দলটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশ এগিয়ে নিয়ে যাবার কথা জানান।
আলোচনা সভা ও র‍্যালীতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট কবির কাজী, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটু, জেলা কৃষক দলের সভাপতি অলিল দর্জি, যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফকির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদার, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

T.A.S / T.A.S

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?