ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক ব্যবসায়ী মেহেদি কর্তৃক হত্যার হুমকি অভিযোগে নাসিমা বেগম


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯-৮-২০২৪ বিকাল ৭:২৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী মেহেদি শেখ হত্যার হুমকি দেন একই গ্রামের এমান শেখ ও তার পরিবারের সদস্যদের। এমনটি অভিযোগ করেন এমান শেখের স্ত্রী নাসিমা বেগম। সরেজমিনে গেলে জানা যায়,  মেহেদি শেখ বহুবছর যাবৎ মাদকের ব্যবসায়ের সাথে জড়িত। মাদক ব্যবসায়ী হিসাবে তার নামে টুঙ্গিপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সুবাদে সমাজের সকল শ্রেণির লোকজনদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠায় সে যা ইচ্ছা তাই করে বেড়ায়।
এ ব্যপারে গণমাধ্যম কর্মীদের কাছে এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, আমার মেয়ে সাবিনার সাথে ওর কয়েক বছর পূর্বে বিবাহ সংঘটিত হয়। বিবাহের পর থেকে ও আমার মেয়েকে যৌতুকের জন্য চাপ দেয়, আমার মেয়ে রাজি না থাকায় প্রিয় প্রতিদিনই ও আমার মেয়েকে মারধর করতো। ও আমার মেয়েকে মেরে চোখ কান নাখ বিকলাঙ্গ করে ফেলে এ বিষয়ে আমাদের এলাকার মাতবর ও গুনিজনেরা বহুবার সালিশ মীমাংসা করেও ব্যর্থ হন। পরবর্তীতে এ ব্যপারে টুঙ্গিপাড়া থানায় অভিযোগ করেও ব্যর্থ হই আমরা। অবশেষে আমার মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে মেহেদীকে ডিভোর্স দেয় গত ৪/৮/২০২৪ইং তারিখে। ডিভোর্স দেওয়ার পর ও আরো বেপরোয়া হয়ে যায়। ও আমাদেরকে প্রতিদিন রামদা নিয়ে আমাদের খুন করতে আসে ওর সাথে মিলিত হয়েছে ঠান্ডা শেখ ও ওর মামা হাসিব। ওর ভয়ে আমরা গ্রাম ছাড়া। মেহেদি ও তার মামা হাসিব  আমাদেরকে মুঠোফোনে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমরা টুঙ্গিপাড়া থানা সহ কোথাও কোন সু-বিচার পাচ্ছিনা। 
এ ব্যপারে টুঙ্গিপাড়া থানায় ঠান্ডা শেখের স্ত্রী নাসিমা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। থানায় ডায়েরি করার পরে, সন্ত্রাসী মাদক ব্যবসায়ী মেহেদি ও তার লোকজন আরো বেপরোয়া হয়ে নাসিমা বেগম ও তার পরিবারের লোকজনদের জানে মেরে ফেলার জন্য ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে নাসিমা ও তার পরিবার নিজের বাড়ি ছেলে বাপের বাড়িতে অবস্থান করছে।
নাসিমা বেগম ও তার পরিবারের লোকজন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে গোপালগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও বাংলাদেশ সেনা বাহিনীর গোপালগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার সাহায্যে প্রার্থনা করেন।

T.A.S / T.A.S

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার