বাকেরগঞ্জে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সমন্বয়ে দুর্নীতি বিরোধী সভা অনুষ্ঠিত
বরিশালের বাকেরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়েত ইসলামী ও ইসলামী আন্দোলনের সমন্বয়ে দুর্নীতি বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) রাত ৮ টায় সাবেক এমপি আবুল হোসেন খানের বাসভবনে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও গণমিছিল সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান সভায় বলেন, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা ও দোসররা বিগত ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন দেশটাকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। দুর্নীতির মাধ্যমে জনগণের টাকা লুণ্ঠন করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বাকেরগঞ্জ উপজেলাও তার ব্যতিক্রম নয়। বিগত স্বৈরশাসকের আমলে সাবেক এমপি ও মেয়র থেকে শুরু করে আওয়ামী লীগ নেতারা দুর্নীতির মাধ্যমে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। সেইসব দুর্নীতিবাজদের অনতিবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে বিচার হওয়া জরুরি।
তিনি আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাদের সেই রক্ত বৃথা যেতে দেয়া হবে না। দেশকে দুর্নীতিমুক্ত করতে দুর্নীতিবাজদের বিচারের দাবিতে আগামী ২২ আগস্ট বৃহস্পতিবার বাকেরগঞ্জ উপজেলায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সমন্বয়ে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হবে।
দুর্নীতি বিরোধী মানববন্ধন ও গণমিছিল বাস্তবায়নের লক্ষ্যে সভায় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির আহবায়ক হারুন-অর-রশিদ জোমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তাকুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, পৌর বিএনপির সদস্য সচিব শাহিন তালুকদার ও যুগ্ন-আহবায়ক আলিম জোমাদ্দার।
T.A.S / T.A.S
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন