ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২০-৮-২০২৪ দুপুর ৩:২২

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাবিরুল ইসলাম।  মঙ্গলবার বেলা ১১টার দিকে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর নগর ভবনের মেয়র কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক সাবিরুল ইসলাম। মতবিনিময় সভা শেষে তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। সেই আদর্শের জায়গা থেকে আইন ও নীতি বহির্ভূত যেকোনো কাজ থেকে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সরকারের প্রশাসন যন্ত্রকে দূর করতে আমরা কাজ শুরু করেছি। যে জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, তাদের সেবা যেন পরিপূর্ণ দিতে পারি।’
 
তিনি আরও বলেন, ‘জন্মনিবন্ধন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাজের জন্য মানুষ সিটি করপোরেশনে আসেন। কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের যেন সঠিক সময়ে পরিপূর্ণ সেবা দিতে পারি তার জন্য সিটি করপোরেশনের সবাইকে নির্দেশ দিয়েছি। আমাদের চেষ্টা থাকবে মানুষ যেন সেবা না পেয়ে সিটি করপোরেশন থেকে ফিরে না যায়।’ 

এ সময় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে নতুন অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে প্রশাসক হিসেবে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের পাশাপাশি জেলার তিনটি পৌরসভার মেয়র, একটি জেলা পরিষদ ও ৫ উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত