ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

তবুও পদত্যাগ করলেন খুবি উপাচার্য, সঙ্গে উপ-উপাচার্য ও ট্রেজারারসহ ৬৭ জন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২৪ দুপুর ৩:২৫

পদত্যাগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। আজ মঙ্গলবার দুপুরে খুবির চ্যান্সেলরের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেন। এর আগে দুপুরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে পদত্যাগের বিষয় নিয়ে আলোচনা করেন। 

একই সঙ্গে পদত্যাগ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী। এছাড়া পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস, বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের প্রভোস্ট, সিন্ডিকেটের ২ জন সদস্য, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক, আইকিউএসির পরিচালক ও ৩ জন অতিরিক্ত পরিচালক, বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালকসহ মোট ৬৭ জন।  বিদায়ী রেজিস্ট্রার এসব পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে জনসংযোগ বিভাগের পরিচালক মো. মঈনুল হোসেন, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. হাসানুজ্জামানসহ ১৩ কর্মকর্তাকে তাদের কর্মস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের অন্য দপ্তরে বদলি করা হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট উপাচার্য পদত্যাগের উদ্যোগ নিলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং পদত্যাগ না করার আহ্বান জানান। তবে দলীয়করণ ও অনিয়মের সঙ্গে জড়িত অন্যদের পদত্যাগের দাবি জানান। এ অবস্থার মধ্যে উপাচার্য পদত্যাগ করলেন।

অধ্যাপক ড. মাহমুদ হোসেন ২০২১ সালের ২৫ মে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছিলেন। এছাড়া অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা ২০২০ সালের ১১ অক্টোবর উপ-উপাচার্য হিসেবে এবং ২০২২ সালের ১৬ আগস্ট অধ্যাপক অমিত রায় চৌধুরী ট্রেজারার হিসেবে যোগদান করেছিলেন।

T.A.S / T.A.S

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার