কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের ও বিশেষ অতিথি হিসাবে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুস সালাম কেরন এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈরী আবহাওয়ার মধ্যে মঙ্গলবার সকাল ৮টায় কলমাকান্দা উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচীর শুভ সুচনা করা হয়। পরে দুপুর ১২টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আনোয়ার হোসেন আজাদ আয়নাল সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক কলমাকান্দা সদর ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মৌলা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. নাজিম উদ্দীন সাগর, সাবেক কৈলাটি ইউপি চেয়ারম্যান মো. রুবেল ভ‚ইয়া, মো. মিতুল খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, উপজেলা বিএনপির উপজেলা যুবদলের আহবায়ক মো. জহিরুল ইসলাম জহির ও সদস্য সচিব মো. সোলাইমান হক, উপজেলা কৃষকদলের সভাপতি মো. সামছুল হক মেম্বার ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, উপজেলা ওলামা দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর আলম মানিক, মো.মামুন খাঁন, মো. জহিরুল ইসলাম বায়েজিদ, মো. সালাম খাঁ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল ও যুগ্ম-আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ প্রমূখ।
আলোচনা সভা শেষে দলীয় অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসের সামনে শেষ করেন। এই র্যালিতে উপজেলার ৮টি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ অংশ নেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ