ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ বারি’র নতুন মহাপরিচালক
ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ বারি’র নতুন মহাপরিচালক স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ও বিশিষ্ট জীবপ্রযুক্তিবিদ ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ-কে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশ বলে তিনি বারি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এর আগে ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ বারি’র পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভিদ প্রজনন বিভাগ এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জীবপ্রযুক্তি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রাপ্ত হন।
তিনি ইউনিভার্সিটি অব ডান্ডি, স্কটল্যান্ড, ইউকে থেকে জিন এডিটিং এর উপর উচ্চতর গবেষণা করে পি.এইচ.ডি ডিগ্রি এবং সাইন্স এন্ড এডভাইস ফর স্কটিশ এগ্রিকালচার (SASA), স্কটল্যান্ড, ইউকে থেকে জিন সাইল্যান্সিং এর উপর পোস্ট ডকটরাল রিসার্চ ডিগ্রি অর্জন করেন। তিনি নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমএস, পি.এইচ.ডি ছাত্রদের তত্ত্বাবধান ও ইনস্টিটিউটের বিজ্ঞানীদের আধুনিক গবেষণা বিষয়ক যুগোপযোগী নির্দেশনা দিয়ে আসছেন। ড. আখন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আধুনিক জীপ্রযুক্তি বিষয়ক গবেষণার অগ্রদূত। এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন। ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ০২ ফেব্রুয়ারি ১৯৬৭ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস নেত্রকোনা জেলার মদন উপজেলায়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ