বোয়ালমারীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো যুবক
ফরিদপুরের বোয়ালমারীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো এক যুবক।
নিহত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (২৮)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের নুরু মোল্যার ছেলে। বিকাল সাড়ে পাঁচটার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের রাস্তা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান দেড় মাস আগে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের মো. মজিবুর মোল্যা ওরফে মজি কানার দ্বিতীয় মেয়েকে বিয়ে করেন। ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে শ্বশুর বাড়ি দুপুরের খাবার খেয়ে বেলা সাড়ে তিনটার দিকে রূপাপাত বাজারের উদ্দেশ্যে বের হয়ে খুন হয় সে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের ধরনা শ্বশুরবাড়ির লোকজনের হাতে খুন হতে পারে সে। পুলিশ এখনও হত্যার রহস্য উদঘাটন করতে পারে নাই।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন - খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
T.A.S / T.A.S
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন