সাতক্ষীরা কারাগার থেকে পলাতক আসামি মহেশপুর সীমান্তে আটক
সাতক্ষীরার কারাগার থেকে পলাতক শফিকুল ইসলাম নামের এক আসামিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম জেলার কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের তাইজুল ইসলামে ছেলে। তিনি স্ত্রীকে হত্যার অপরাধে কারাগারে ছিলেন। ৫৮ বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার সৃষ্টি হলে সুযোগ বুঝে কয়েকজন কয়েদি জেল ভেঙ্গে পালিয়ে যায়। আসামি শফিকুল অবৈধ্যভাবে বাংলদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য মাটিলা সীমান্তে অবস্থান করেন। তিনি বলেন, সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল মাটিলা গ্রামে অবস্থান নেয়। পরে সকাল ১০টার দিকে মাটিলা ঈদগার পাশে অবস্থান করে সে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা নদী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
T.A.S / T.A.S
নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন