ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা: প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ৩:৫৬

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা, ভাংচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গাইবান্ধায় কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজ গাইবান্ধার ব্যানারে প্রতিবাদী এ কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা জানান। সেই সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন,  ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান কালের কণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি ইদ্রিউজ্জামান মোনা, এখন টিভির বগুড়া ব্যুরোর সিনিয়র রিপোর্টার হেদায়েতুল ইসলম বাবু, চলমান জবাবের ভারপ্রাপ্ত সম্পাদক রজত কান্তি বর্মণ, বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা সমন্বয়ক মেহেদি হাসানসহ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সাধারন সম্পাদক জয়িতা বসূসহ অন্যরা।

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল মিলন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের মোমিনুর রশদি সাগর, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মজিবর রহমান, দৈনিক মাধুকরের স্টাফ রিপোর্টার আবু সায়েম, ঢাকা টাইমসের প্রতিনিধি জাভেদ হোসেন, ঢাকা পোস্টের প্রতিনিধি রিপন আকন্দ, আনন্দ টিভির প্রতিনিধি মিলন খন্দকার, বনিক বার্তার প্রতিনিধি আতিকুর রহমান আতিক, সাংবাদিক শাহিনুর রহমান, মানবধিকার ও গণমাধ্যম কর্মী সালা উদ্দিন কাশেম, সাংবাদিক রবিন সেনসহ আরও অনেকে।

কর্মসূচিটি সঞ্চালনা করেন সংস্কৃতিক ও নাট্যকর্মী শিরিন শারমিন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত