ব্রি'র নতুন মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান
দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ খালেকুজ্জামানকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে যোগদানের আগে তিনি ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
তিনি ১৯৯৪ সালে এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ৩০ বছর ধরে বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ড. খালেকুজ্জামান ১৯৬৭ সালে নরসিংদী জেলার বেলাবো উপজেলার হাড়িসাংগান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে এসএসসি (বিজ্ঞান বিভাগ) এবং ১৯৮৪ সালের এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পাশ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে বিএসসি এজি অনার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৬ সালে এমএস ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে তিনি যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস) এর আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী। দেশ- বিদেশের খ্যাতনামা জার্নালে তার ৭০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি গবেষণা সংশ্লিষ্ট কাজে যুক্তরাজ্য, চীন, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, বেলজিয়াম, মালদ্বীপ, নেপাল, ভারত, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ