গোপালগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশাল শোক র্যালী
গত ১৫ বছরে হাজার হাজার নেতা- কর্মী গুম, খুন, জখম, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, রাতের আঁধারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজারের অধিক শিশু, ছাত্র, যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে গোপালগঞ্জে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ২১আগষ্ট সকালে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হাসান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে বিশাল এক শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইভান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ খান সহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গোপালগঞ্জ যুবদলের সভাপতি লিপটন মিয়ার নেতৃত্বে একই দাবিতে বিশাল এক শোক র্যালী জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উক্ত শোক র্যালীতে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা