ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাকৃবির নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. শহীদুল হক


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ৩:৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক।বুধবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মো. শহীদুল হককে নিজ দায়িত্বের অতিরিক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত হয়ে আগামী দুই বছরের জন্য উক্ত দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১৪ আগস্ট ড. হারুন অর রশীদ বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

ড. মো. শহীদুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ১৯৮৪ সালে স্নাতক ও ১৯৮৫ সালে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরসহ একাধিক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ১৯৯১ সালে সহকারী অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদন্নোতি পান। ২০০৪ সালো সহযোগী অধ্যাপক হিসেবে বায়োটেকনোলজি বিভাগে যোগদান করেন এবং ২০০৬ সালে অধ্যাপক হিসেবে পদন্নোতি পান। তিনি উভয় বিভাগেই বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৩ সালে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

এপর্যন্ত দেশ বিদেশের ১৫০ টি জার্নালে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন সময়ে শহীদ শামসুল হক হল ও আশরাফুল হক হলের হাউস টিউটর ও শাহজালাল হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন। তিনি বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি (২০১৯-২০), সহ-সভাপতি (২০১৩-১৪), কোষাধ্যক্ষের (২০১১-১২) মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা