ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ৩:৩৯

স্বৈরাচার হাসিনার প্রহসন মামলায় বিনা বিচারে ১৬ বছর আটক নিরপরাধ বিডিআর ( বর্তমান বিজিবি) সদস্যদের মুক্তি চেয়ে এবং চাকরিচ্যুত বিজিবি জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবার-পরিজন ও সন্তানরা অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিজিবি সদস্য ও তাদের পরিবারের লোকজন চাকরিচ্যুতদের চাকরি ফেরত দেওয়ার দাবি জানান।

সাবেক বিজিবি সিপাহী মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ শামসুদ্দিন, মোহাম্মদ জুল হোসেন, মোঃ বেদার উদ্দিন, মোঃ আলমগীর প্রমুখ।
এছাড়াও এসময় মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ হারুন অর রশিদ, মোঃ আফিরুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ দিল্লাল হোসেন, মোঃ আব্দুল হান্নান, মোঃ ওয়াহিদুল জামান, মোঃ আশিকুজ্জামান, মোঃ আলতাব হোসেন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের বর্বরোচিত এই নারকীয় হত্যাকাণ্ড দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। তৎকালীন খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতী “র” বাহিনী দ্বারা ঘটিয়ে পিতার হত্যার প্রতিশোধ নিয়েছিলো। তার প্রতিদানে পিলখানা সহ সকল ইউনিট সমূহে অবৈধ আদালত স্থাপন করে এবং সেই আদালতে ছিলোনা আমাদের বাক স্বাধীনতা, কোন আইন-জীবি নিয়োগ দেওয়াও নিষেধ ছিলো এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তি দাতা, যা পৃথিবীর কোন দেশেও হয়তো এমন নিয়ম নেই। আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি। যার পরিপ্রেক্ষিতে ১৮ হাজার বিজিব সদস্য ও তার পরিবার আজও অসহায় জীবনযাপন করছেন।
তারা আরও বলেন, পিলখানার ঘটনার পুনঃতদন্ত করে সঠিক বিচার করতে হবে। সেই সঙ্গে যেসব নিরপরাধ জওয়ানরা চাকরি হারিয়েছে তাদের পুনর্বহাল করতে হবে

এমএসএম / এমএসএম

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত