ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সহ- সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী আর নেই


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ৩:৪৬

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সহ-সম্পাদক  মুজিবুর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুজিবুর রহমান চৌধুরী রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। লিভার ক্যানসারও কিডনি  আক্রান্ত হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জন্মলগ্ন থেকে এই প্রবীণ সাংবাদিক কর্মরত ছিলেন। রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন মুজিবুর রহমান চৌধুরী। তার গ্রামের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পৌরসভা কালিকাপুর, তিনি স্থানীয় বড়াইগ্রাম ইউনিটি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ছিলেন, 

 আজ বৃহস্পতিবার ভোর ৪ টায় বারডেম হাসপাতালের আইসিইউতে মারা যান। তিনি লিভার ক্যানসার ও কিডনি সংক্রান্ত জটিল রোগে ভুগছিলেন।

আজ দুপুর ১ টায় বাংলাদেশ প্রতিদিনের সামনে প্রথম  জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, পরে মানিক নগরে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে মুগদা এলাকায় দাফন করা হবে। মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন গণমাধ্যম এর সাংবাদিকরা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত